Tol Pora Gale

Lyrics: Prosenjit Ojha Music: Shovon Roy টোলপড়া গালে শিল্পী : মেজবাহ বাপ্পি গীতিকবি : প্রসেনজিৎ ওঝা সুরকার : শোভন রায় লেবেল : প্রোটিউন ২৩/০২/২০২২
তোমার টোলপড়া গালে যেন হাওয়া লাগছে ঐ পালে আর ইচ্ছের নৌকা আমি যাচ্ছি বেয়ে। তোমার চোখে নাকে মুখে আমি রঙ মাখাচ্ছি কিযে সুখে আর ফ্যালফ্যালিয়ে দেখছি কেমন তোমায় চেয়ে। তুমি আশে পাশে থাকো আমায় একটু কাছে রাখো তোমার নামের সাথে লিখবো আমার নাম। ভালোবাসার কিছু মুহূর্ত তোমার কাছে চেয়ে নিলাম।।
তোমার রেশমি চুলে গন্ধ মাখায় ফুলে আমি বিভোর থাকি তোমার অবয়বে। তোমার কথার ফুলঝুরি আমার সময় করে চুরি তুমি থাকো মিশে আমার অনুভবে।।২
রাতের দুয়ার খুলে তুমি থাকো ঝুলে বুনো স্বপ্ন হয়ে আমার ঘর জুড়ে। সুখের ছবি আমি আঁকি যে যা বলুক সবই ফাঁকি ভালোবাসবো না হয় তোমায় হৃদয় খুড়ে।।২