Amay Keno Bujhlina

Lyrics: Avi Roy Music: Avi Roy তোর হাসিটা আমার ঘরে এখনও রে বসত করে দেখবি আমার নিয়ে নেবে জান, কোন দোষেতে ছাইড়া গেলি আমায় পাগল কইরা গেলি বাড়ছে দেখি তোর মায়ার টান।
ফিরবি নাকি তুই কোনোদিন থাকব বল আর এমন কদিন কেমন করে মনটা রে তোর ছুঁই। আমায় কেন বুঝলি না রে তুই? এখনো আমার রাতের জোছনাটা তুই।
বলেছিলি ওরে সুজন ভালোবেসে থাকব দু'জন, তোর কথাটা তুইতো রাখলি না। জগৎটারে ভুইলা আমি চেয়েছিলাম শুধুই তোরে, তোর মনেতে আমায় রাখলি না।
বলেছিলি ওরে সুজন ভালোবেসে থাকব দু'জন, তোর কথাটা তুইতো রাখলি না। জগৎটারে ভুইলা আমি চেয়েছিলাম শুধুই তোরে, তোর মনেতে আমায় ডাকলি না।
ফিরবি না তুই আর কোনোদিন থাকব বল আর এমন ক'দিন কেমন করে মনটা রে তোর ছুঁই। আমায় কেনো বুঝলি নারে তুই? এখনও আমার রাতের জোছনাটা তুই।
এমন করে কইরা গেলি পরানটারে ফালা, হাজার জনম যাবে আমার যাবেনা রে জ্বালা।
ফিরবি না তুই আর কোনোদিন থাকব বল আর এমন ক'দিন কেমন করে মনটা রে তোর ছুঁই। আমায় কেন বুঝলিনা রে তুই? আমার রাতের জোছনাটা তুই, ও.. আমায় কেনো বুঝলিনা রে তুই? এখনো আমার রাতের জোছনাটা তুই..