Lyrics: Al Islam Nerob Music: Anasul Haque কেউ ভোট দিবো মার্কা দেইখা কেউ দেখবো কার লগে কার লিংক কেউ দেখবো ৫০০ কে দেয় ১০০০ কে দেয় কার লগে কার মিল।
জনতার নেতা ঘুরবো হোন্ডা লয়া জনতার নেতা ঘুরে গুন্ডা লয়া নেতা তো আর নেতা নাইকা নেতা দেশ চালায় গুন্ডা হয়া।
কাইন্দা কয় একবার চান্স দে চান্স পায়া দেশ উঠায় চেঞ্জ গ্রামে বাড়ি নাই ঢাকায় ভাড়া থাকে নেতা হয়া জায়গা কিনে চান্দে।
দালালের ঘর চেয়ারটা দালালের দল চেয়ারটা যে দল আইবো ক্ষমতায় ওরা সবাউ অঈ দলে ঢুইকা যাইবো পাও চাইট্টা।
হিসাব নাই কে কখন ঢুকে কার দলে কার কার মনে কি চলে বন্ধু হয়া ঢুকবো ঘরে গেইম কইরা দিব পরে।
যেডি এতদিন আসিল না খায়া এহন দুই হাত দিয়া খাইব ঠাপায়া প্রিয় পাইটু পাল্টি লয়া লইব সুযোগ সুবিধা না পায়া।
মাথার উপরে শয়তান ঘুরতাসে পাংখাতে ক্ষমতা যাইব কার হাতে নামাজ কালাম পইড়া কি হইব আমি তো ভোট দিয়া যামুগা জান্নাতে।
উচিৎ কথা রাখি বাম হাতে ব্যাবসা মায়ানমার বার্মাতে টোকাই এহন ফরেন লয়া বহে ফইরা দেহি সব বাংলা তে আজকা
রাইত পোহাইলেই ভোট ক্ষমতা হাতে পাইলে খারায়া দিয়া দিব চোট।