Lyrics: SA Shakil
Music: SA Shakil
মনেরি গহীনে তুমি থাকো সারাক্ষণ
দিনরাত তোমাকেই ভাবে শুধু মন।
তুমি ঐ আকাশের একটাই চাঁদ আমার,[২]
সবার চেয়ে তুমি বেশি প্রিয়জন......
তোমাকে ছাড়া আমার একটা দিন,
কাটেনা তো ভালো হায় কাটে না রঙিন
তোমারি মাঝে আমি থাকি ডুবে,
বেখেয়ালি হয়ে তোমার অনুভবে
তোমাকেই খুঁজে শুধু এই মন.....
আমার প্রেমের গল্প জুড়ে পুরোটাই তুমি
তুমি আমার প্রথম শেষ আর সবার চেয়ে দামী।
তোমাকে নিয়ে শুধু সপ্ন দেখি
এ মনের ক্যানভাসে তোমার ছবি আঁকি
তোমাতেই ডুবে থাকে এই মন