Lyrics: Tamal Kanti Halder Music: Tamal Kanti Halder অসুখ আমার বাড়িয়েছে খিদে অসুখ আমার নিভিয়েছে কালো ছ্যাঁকা ছ্যাঁকা একা হাত খোঁজে বয়েসে বেড়ে ভুলে যাওয়া ভাল অসুখ দুটো ছলছলে চোখে গর্ত থেকে টেনে জল বের করে টানটুকু আজও বেঁচে আছে নাকি না সেটাও গেছে ছিঁড়ে অজ্ঞাত ঝড়ে
অসুখ তুমি বাসলে আমায় ভাল আমার শরীর আমার সমস্ত আলো আদরে শুষে নিলে সবটুকু প্রেম মনে রাখবে তোমায় আমার জীর্ণ কঙ্কালও অসুখ বল এত জাদু কে কোথায় শেখালো ধারালো ইচ্ছের খোঁচায় বোঝা যায় জেগে আছি আমি বেঁচে আছি আমি জেগে আছি আমি বেঁচে আছি আমি