Lyrics: Sharanya Deyy
Music: Panchajanya Dey
কথারা ভিজে যায়
মেঘেদের কোলাহল
চুপ হোক ঠোঁটে ঠোঁট
স্তব্ধ শহর নিশ্চল
তবুও যাওয়া চাই
সময়ে দিলো ডাক
ধুলো জমা বেনিয়ম
চিলেকোঠায় তোলা থাক
বেলা যায় ঝড়ের চোখে
ভিজে যায় পথ ঘাট
ঘড়িহীন হোক খুনশুটি
ধিকিধিক জাগুক রাত
ভাঙ্গা আয়নায় ঝড়ের হাওয়ায়
দ্রুত নিশ্বাস শুধু সম্বল
শুনশান পড়ে থাকে
মেঘেদের কোলাহল
শব্দেরা ভেঙে ফেলে ঘর
শুনশান বন্দর
ঝড়ে সব হলো তছরুপ
দুটি মন শুধু চুপ
ভাঙ্গা ফুটপাথ ভিজে যাওয়া চাঁদ
তুলে রাখি ঝাপসা আয়নায়
দেখা যায় কোন ইশারায়
স্তব্ধ হওয়া চঞ্চল
শুধু থেকে যায় দুজনের
মেঘেদের এই কোলাহল
বেলা যায় ঝড়ের চোখে
ভিজে যায় পথ ঘাট
ঘড়িহীন হোক খুনশুটি
ধিকিধিক জাগুক রাত
ভাঙ্গা আয়নায় ঝড়ের হাওয়ায়
দ্রুত নিশ্বাস শুধু সম্বল
শুধু থেকে যায়
মেঘেদের এই কোলাহল
মেঘেদের এই কোলাহল
দুজনের কোলাহল