Lyrics: Sulaiman Al Mahmud Music: Helal Ahmed তোমার দয়ায় আকাশ নীলে মেঘের পাহাড় শূন্যে ভাসে তোমার দয়ায় প্রভাত ও বেলায়।। পূব আকাশে সূর্য হাসে।।
তোমার দয়ায় পাখ-পাখালি উড়ে হাওয়ায় ডানা মেলে ফুল বাগানে ফুলের ও মেলা গাছে সবুজ পাতা দুলে শীতের ভোরে সবুজ মাঠে শিশির ঝরে দূর্বা ঘাসে তোমার দয়ায়
তোমার দয়ায় জোছনা রাতে তারা হাসে চাঁদের সাথে মিটিমিটি জোনাক জলে পরীর বেশে উড়ে চলে এই প্রকৃতির নিবিড়ও ছোঁয়ায় তোমার অপার সৃষ্টি ভাসে তোমার দয়ায়