Obujh Golam

Lyrics: Imroz Ahsan Khan Music: Abu Rayhan আমিতো অবুঝ গোলাম তোমার করেছি গুনাহ কত; চোখের কোণায় গড়েছি সাগর সেজদাতে হয়ে নত। তবু কি পোড়াবে এ চোখ কপাল অনন্তকাল অবিরত।।
ডেকেছি মালিক তোমার দিকেই হাজার কথা ও কাজে যদিও আমল ছিলনা আমার অনেক কিছুর মাঝে তবু কি পোড়াবে এ ঠোঁট জিহবা/ জিউভা করবে আগুনে ক্ষত।।
আমিতো অধম ভুল ভরে যায় আমার সকল কিছু, অবুঝ বলেতো কখনো মালিক বুঝিনি উচু কি নিচু। তবুকি পোড়াবে আমায় মালিক সকল পাপীর মতো।