Rahur Grash

Lyrics: Lincoln D'Costa Music: Saef Al Nazi/Sazzadul Asheqeen Shaju/Lincoln D'Costa/Ershad Zaman [Verse 1] শূন্যতায় এঁকেছি গভীরতা দৃপ্ত নেশায় উন্মাদ স্বচ্ছতা জানিনা জীবনের, সেই সলতে কোথায় ঝড়ো বাতাসেও, প্রদীপ জ্বালায় স্বপ্নঘোর এ ধরায় মগ্ন এক বিলাসিতায়
[Chorus] পাষণ্ড এ জগতের কোথায় শেকড় গাড়া ব্যর্থ শৃঙ্খলিত মনে তারই ছায়া পাপের দংশনে দংশিত এ রক্ত ধারায় শেষ প্রহরে শ্বাসরুদ্ধ রাহুর ছায়ায়
[Guitar Solo]
[Verse 2] স্বপ্নের ছায়ায় কারো উষ্ণতায় ঝাপসা সুখে অশ্রু ঝরায় অস্তমিত ঐ রবির শেষ আলোকছটাও বিলীন শ্রান্ত এক যুবা উদভ্রান্ত মৌন মলিন দূর্ভোগের উপহাস কিসের স্বপ্ন, কিসের উষ্ণতা ঘনঘোর আঁধার কোলে খোঁজে গন্তব্য শূন্যতা...
[Guitar Solo]
[Chorus] পাষণ্ড এ জগতের কোথায় শেকড় গাড়া ব্যর্থ শৃঙ্খলিত মনে তারই ছায়া পাপের দংশনে দংশিত এ রক্ত ধারায় শেষ প্রহরে শ্বাসরুদ্ধ রাহুর ছায়ায়