Firiye Dilam

Lyrics: AVik Chandra Music: Argha Banerjee দেখ ভিজছে শহর, যত ব্যস্ত গলি, খোলা ছাতার ভিড়ে, তোকে এড়িয়ে চলি, যা, ফিরিয়ে দিলাম তোকে, তীর-ভাঙা ঢেউয়ের বুকে, সুর হয়ে থাকতেই পারতিস, ঘরছাড়া বাউল শ্লোকে! জানি আসবি না তুই চুপিসারে, এই অভিসারে... জানি হাটবি না আর একসাথে এই ছাদের কিনারে, জানি ফিরবে না তোর এই আঙ্গুল সীতারের তারে তারে, দেখ সাতরঙা সপ্তক ধুলোতে চিলেকোঠা ঘরের কোণে, আজও তোর অপেক্ষায় আছে, থাকবে হৃদয়, কেন তুই আগন্তুক হলি বল? দেখ ভিজছে কথা,যত সর পড়া মুখ, দেখ চায়ের ভাঁড়ে, কেজো কথার অসুখ, যা ফিরিয়ে দিলাম তোকে তীর ভাঙ্গা শব্দের ভিড়ে, নাহয় লুকিয়ে আস্কারাই দিতিস, আমার নির্বাক আবদারে! জানি কাটবি না আঁকিবুকি আনমনে পড়া ভুলে, জানি খেলবি না লুকোচুরি আড়চোখে দেখা হলে, জানি বসবি না আর হাত ধরে রোদ মেখে শীতের দিনে, দেখ কথারা অগোছালো রাত জাগা তারার পানে... আজও তোর অপেক্ষায় আছে, থাকবে সময়, কেন তুই আগন্তুক হলি বল?