Lyrics: Uday Bandyopadhyay
Music: Uday Bandyopadhyay
যেতে যেতে কত কী যায় দেখা,
যেতে যেতে শেখা একা একা।
যেতে যেতে যেতে...
কী পেতে কী পেয়ে মানায় এ মন!
যেতে যেতে যায় চেনা অচেনা মুখ,
যেতে যেতে যায় সয়ে সুখের অসুখ।
কোন দিকে যেতে কে কোন ভুলে যায় বেঁকে
সেটা পথ চলতে চলতে বুঝবে কে কখন?
কী পেতে কী পেয়ে মানায় এ মন!
যেতে না চেয়েও একদিন সব ছেড়ে যেতে হয়।
পারবে কে কতদূর যেতে জানে সবই সময়।
যেতে যেতে যায় বোঝা বোঝার ওজন
যেতে যেতে বুঝছে যা বোঝে ক'জন
কোথাও কি যাচ্ছে কেউ? নাকি এ অনন্ত ঢেউ-
ফিরে ফিরে যায় আসে ফুরোয় না তো জীবন!
কী পেতে কী পেয়ে মানায় এ মন!