Lyrics: Tamal Kanti Halder
Music: Tamal Kanti Halder
শেষ বিকেলের রোদের মতন
লেগে আছিস আমার কোথাও
খুঁজতে গিয়ে যাচ্ছি ভিজে
আলগা বাঁধন হঠাৎ উধাও
ভিজছে বালিশ
জমাট নালিশ
নিস না কানে
তুই আছিস মজায়
সকাল খোলা
রাতের প্যাকেট
সঙ্গী আমার
এ রাস্তা খোঁজায়
ছাড়া পেল না বেয়াড়া ছুটি
পাহারায় বসানো না পাওয়ার রুটিন
অল্প কিছু খুচরো আদর
রদ্দি দরে পাল্টালো হাত
উল্টো ফুটে হাঁটছে সময়
ধরতে গেলেই ট্র্যাফিকে আঘাত
সময় মত
টাটকা ক্ষত
পাঁজরে ঢুকে
আমাকে বোঝায়
ভুল ঠিকানার
নিশানা যত
সঙ্গী আমার
এ রাস্তা খোঁজায়
ছাড়া পেল না বেয়াড়া ছুটি
পাহারায় বসানো না পাওয়ার রুটিন