Lyrics: Sourav Chakraborty
Music: Amit Bose/Yash Gupta
সারা রাত হওয়াতে
এলোমেলো মশারি
আমিও দেখে যাই
তারাদের বাড়াবাড়ি
ভালোরা বাসা তে
ভাষা-তেও ফোঁটাক খই
আমিও তেমনি
যেমনটা আমিও নই
তুমিও জানোনা
কিভাবে যে বিকেল হয়
ধোঁয়াটে শহরে
সবটা বোঝার নয়
চুপি চুপি কারচুপি
ভিজে চুলে ছুঁয়ে দিলে
হেরে যারা বাড়ি ফেরে
তারাও তো গেলো মিলে
মনখারাপের ব্যাস্তানুপাতে
আমি ঢালবো বরফজল
এই দুনিয়ার সম্পর্ক যেন
মিথ্যে কথার ছল