Tor Mukhe Modhu Ontore Bish

Lyrics: Osman Goni Music: Md Kaioum Miah তোর মনের ঘরেতে তুই কারে দিলি ঠাই?? পুষলাম যারে এ হৃদয়ে সে তো আমার নাই (২)
তুই বড়ই ধোকাবাজ তোরে চিনতে পারি নাই, তোর লাগিয়া রক্ত ঝরে আমার কলিজায়....
তোর বিচার একদিন হইবো বেইমান, মনে রাখিস তুই, তোর মুখে মধু অন্তরে বিষ মরণ জ্বালার সুই...(২)
অন্তরা-১ঃ মিঠা মিঠা কথা বইলা কাইড়া নিলি সব, সুখের মুখে আগুন দিয়া দুঃখের কলরব (২)
আকাশ সমান কষ্ট লইয়া তোর জমিন টা ছুই....(ঐ)
অন্তরা-২ঃ লোকের কথায় কান না দিয়া করছি বড় ভুল, জীবন দিয়া দিমু বেঈমান সেই ভুলের মাসুল..(২)
অপরাধীর বোঝা লইয়া ঘুইরা বেড়াইস তুই...(ঐ