Lyrics: Raja Chatterjee Music: Anurag Chatterjee খুলে যাক মনের আগল এ সময় পাগল পাগল চারিদিকে উৎসবেরই সাজ, মিঠে শীত রোদ মাখিয়ে নেব খেয়ে চেটেপুটে যাব ভুলে সব জরুরী কাজ।
সে সময় ফিরে এল প্রাণেতে তুফান দিল এ সুযোগ হারাবো না আজ।
তাই তো মানুষ উঠছে মেতে বাড়ছে আওয়াজ জনস্রোতে আমাদের নৈহাটি উৎসব।
রং পাখিদের ভীড়ে, খুব মিঠে আদরে খেলা চলবে গানে-নাচে-কবিতাতে নিরন্তর, বইয়ের গন্ধ ঘিরে, সাড়া আজ পথে-প্রান্তরে জনজোয়ারের বান আসবে ছুটবে প্রাণ ভেঙে পাঁজর,
টুকিটাকি মুখরোচক কেনাকাটা সস্তা সুযোগ প্রেমেরই বেপরোয়া ঝড়।
তাই তো মানুষ উঠছে মেতে বাড়ছে আওয়াজ জনস্রোতে আমাদের নৈহাটি উৎসব।