Jadukar

Lyrics: Ziaur Rahman Music: Ziaur Rahman [ Verse 1 ] কোনো এক ভোরে মুখোশের জাদুকর কোনো অবসরে চুপিচুপি বিষদাঁত, তারপর বিপন্ন, বিষন্ন, তবু হার মেনে নিতে নয় যুদ্ধ বা সন্ধিই পরিচয় |
[ Verse 2 ] হারাইনি, খুন হয়েছি জাদুকর ভেঙেছি, তবু নতজানু বসে নেই, জাদুকর শূন্য করিডোরে পদচিহ্ন রেখে যাই আগামীর বার্তা জানাই ....
[ Chorus 1 ] হাত বাড়ালেই শুধু উল্লাসধ্বণি যেন ক্লান্ত জনতা ভুলের মিছিলে বিভ্রান্ত জাদুকর হারিয়ে যায় রহস্য আমায় ভাবায় |
[ Verse 3 ] ভাবছো তুমি চুপচাপ শহরে গ্রাফিতি আঁকা দেয়াল জুড়ে রক্তের দাগ ছড়িয়ে দেবে নিয়তির শরীরে বুকের পাঁজরে ..
[ Chorus 2 ] হাত বাড়ালেই শুধু উল্লাসধ্বণি যেন ক্লান্ত জনতা ভুলের মিছিলে বিভ্রান্ত জাদুকর হারিয়ে যায় রহস্য আমায় ভাবায় |
[ Outro ] কোনো এক ভোরে মুখোশের জাদুকর কোনো অবসরে চুপিচুপি বিষদাঁত, তারপর