Lyrics: Shamran Ahmed Milon
Music: Shamran Ahmed Milon
বুকের ভিতর শূন্য কইরা
কোন বনে লুকাইলা
এতো কাছের মানুষ রে বন্ধু
কেমনে দূরের হইলা-।।
তোমার) এমন তো ছিলো না কথা
বুক ভাঙ্গিবা দিয়া ব্যথা
চোখে চোখে থাকবা কইয়া
মুখ লুকাইয়া রইলা -।।
তোমায়) আপন করতে বুকে লইয়া
জনম গেলো দুঃখ সইয়া
ভিতর বাহির ক্ষয়/ছাই হইয়াছে
প্রেমও জ্বালায় জ্বইলা -।।
আমার) আগে তো ছিলো না জানা
পিরিত তোমার হাতের খেলনা
শামরানের বাঁচনের উপায়
গেলা নাতো বইলা -।।