Dosh

Lyrics: Prosenjit Ojha Music: Suman Kalyan দোষ শিল্পী : অনিমেষ রায় গীতিকবি : প্রসেনজিৎ ওঝা সুরকার ও সংগীত আয়োজন : সুমন কল্যান লেবেল : প্রোটিউন ১৭/০২/২০২৪
জলের ঢেউয়ে জোছনা ভাঙ্গে আমার শুধু ধরো দোষ। তোমায় নিয়ে লিখতে গেলে হারায় আমার শব্দকোষ।। ২ কতো জনে তোমায় ছুলো কতো না অজুহাতে। ভালোবাসি বলে তোমায় হাত রাখলেনা এ হাতে।।
প্রেমের মন্তর জানে অন্তর ঢেউয়ে ঢেউয়ে ভাংগে কূল। ভালোবাসা অবাক বৃক্ষ মূল ছাড়া তার হয়রে ফুল।।২ পূর্ণিমাও নদী বাইয়া দিন ছাইড়া যায় রাতে।। ভালোবাসি বলে তোমায় হাত রাখলেনা এ হাতে।।
তোমার নজর বুকের পাঁজর ভাঙলে বুঝি আমার ভুল । সবার কাছে তুমি ভালো আমি তোমার চক্ষুশূল ।।২ মরলে আমি তুমি খুশি তোমার প্রেমের আঘাতে ।।