Lyrics: Biswajit Haldar Music: Rajkumar Sengupta কথা দিলো রোদ্দুর কথা দিলো রোদ্দুর- রাত পালালো বহুদূর; হাওয়ায় উড়ছে চিরকুট- ইচ্ছে নদীর ঠিকানায়, পুরনো সব ভুলচুক- ডেকেছে প্রিয় ইসারায়; চেনা আলোর ঝর্না ওই সুদূর সীমানায় ঘুম আদুরে মন খুব দুপুর কথা দিলো রোদ্দুর। রাত পালালো বহুদূর। জোনাকির পাহাড়ায়- এসেছি মন পাড়ায়, মেঘ পিয়ন সেজেছি আবার; ভালোবাসা দিবি বল উপহার। স্মৃতির মিছিল ছড়ালো আবির কিছু মিথ্যে হাসির আবদার ভালোবাসা দিবি বল উপহার। দেখো বৃষ্টির ওড়না ওই সুদূর- খুব দুপুর তাই কথা দিলো রোদ্দুর। রাত পালালো বহুদূর। আলতো চোখে ঝাপসা ঘুমের শহর ডাক পাঠালো মন খারাপি গান আলগা ধূসর অভিমান। কথা জমুক ইচ্ছে নদীর ঠিকানায়- খুব প্রিয় রোদেলা বাহানায়; সব ভুল ভালোবাসা মিথ্যে বাহার তবু কথা দিলো রোদ্দুর রাত পালালো বহুদূর। কথা দিলো রোদ্দুর রাত পালালো বহুদূর। রাত পালালো বহুদূর।