Ya Rasulullah (ইসলামী গজল)

Lyrics: Pradip Saha Music: Avi Akash ইয়া রাসুল আল্লাহ আমার ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসুল আল্লাহ আমার ইয়া হাবিব আল্লাহ ইশকে নবীর প্রেমে আমি হয়েছি দিওয়ানা ও নবী তোমার শাফায়াত ছাড়া আর কিছু চাইনা ইয়া রাসুল আল্লাহ আমার ইয়া হাবিব আল্লাহ
যারে রহমতের সাথে দুনিয়াতে আল্লাহ পাঠালেন আমাদের তরে তার আশিকের সব গুনাহ আল্লাহ দেবেন মাফ করে ইয়া রাসুল আল্লাহ আমার ইয়া হাবিব আল্লাহ
ওগো দয়ার নবী মায়ার নবী তোমায় পারি আমরা কথা দিতে এই অন্তরে রেখে নামটি তোমার আমরা যেতে চাই ওই জান্নাতে ইয়া রাসুল আল্লাহ আমার ইয়া হাবিব আল্লাহ