Lyrics: Sk Imam Uddin Music: Pramit Sarkar রাত নেমে যা হাত রেখে যা হাওয়া চোখের পাতায় রাত নেমে যা চাঁদ ঢেকে যা নীল কুয়াশায়
নীরব এই রাত হাজার বছর ধরে দূরে কোথাও শুনিয়ে যায় ঘুম পাড়ানি গান
বুকের মাঝে নদী নিত যদি বাঁক কুড়িয়ে নিয়ে নুড়ি সাজাতাম অজুহাত
দিশেহারা চোখে খুঁজে ফিরি ঘর ঘড়ির কাঁটায় নামে রাত, বাড়ে জ্বর
নীরব এই রাত হাজার বছর ধরে দূরে কোথাও শুনিয়ে যায় ঘুম পাড়ানি গান
রাত নেমে যায় হাত রেখে যায় হাওয়া চোখের পাতায় রাত নেমে যায় চাঁদ ঢেকে যায় নীল কুয়াশায়