Lyrics: Swayam
Music: Swayam
যাই উড়ে যাই তোমার ঐ বাতাসে
রূপকথা বলে যাও তুমি
আমার লেখায় শুধু তোমার আভাস
রাতে স্বপ্নে আমি ঘুরি
বার বার খাতার মাঝে, চুপ্টি করে
ভরে যেও তোমার ফুল
কান্না ভেজা, হাতের পাতায়
ভাসতে তুমি ব্যাকুল
তোমার আঁকা সেই নীল সমুদ্রে
হারিয়ে যাই পৃথিবীর বিরুদ্ধে
প্রাণহীন শহরে প্রাণ তুমি
গল্পের শুরু তোমার হাসি
আমাদের খাতায়
সূর্য তারা ধীর বার্তা জানায়
চুপিসারে শুনে যাও তুমি
তোমার চিঠি নিরবতা সাজায়
ভোরে যায় হৃদয়ের ঝুরি
যতবার ঘুঙুর বাজে, মনের কাছে
শোনা যায় তোমার গান
অন্ধকারে, ছায়াময় আধারে
বিষন্নতার ভাসান
তোমার আঁকা সেই নীল সমুদ্রে
হারিয়ে যাই পৃথিবীর বিরুদ্ধে
প্রাণহীন শহরে প্রাণ তুমি
গল্পের শুরু তোমার হাসি
আমাদের খাতায়