Lyrics: Tamal Kanti Halder Music: Tamal Kanti Halder প্রতিরাত চোখে রঙ মেখে ঘুম জেগে থাকে আর নিশপিশ করে ব্যর্থ বিপ্লবী পাঁজর নোনা ধরা শৈশব যত নোংরামো দ্যাখে তার একজোট সব বিষনখ কাটছে আঁচড় সেই জ্বালা কমানোর ওষুধ লোকানো আছে ঘামে চুপচুপে বালিশের তলায় কোথাও এক ঢোকে গিলে ফেলে সুখের এই ট্যাবলেট দেখি শূন্য গুলো সব শূন্যে উধাও
আমার চারধার বুলেট প্রুফ কাঁচের দেওয়াল পারবে না ছুঁতে আমায় এ আব্রুতে
এই আজব খোলসে ঢুকে সোজা হয়ে গেল সব প্রেমহীন গা ঘিনঘিন কনফিউশন রিলেটিভিটির চূড়ান্ত সীমানায় প্রশ্নই উত্তর - এটাই ইকুয়েশন
আমার চোখের জল দায়ভার প্রিয় স্বজন তোমায় নিতে হবে না আর পারবে না ছুঁতে আমায় এ আব্রুতে
হতভাগা এ দুনিয়ার পাশাপাশি এ নীল কারাগার মিষ্টি বিষের কারবার তিলে তিলে মরবার এমন সুখ বড় দুর্বার খোঁড়া পায় ডানা ওড়বার
শেষ পাতায় আমার পোস্ট মর্টেমের ফ্রেশ রিপোর্ট যত্নে রইল জমে চাও যদি সে ফাইল খুলতে পারো পাও না পাও নাগাল কী হদিশ কারো এতদিনে বিছানো জালে আটকা পড়ে সাতটা রঙ যায় মিলে শুধু আমি জানি চলছে মেটামরফোসিস সাদা চাদরের আড়ালে
পারবে না ছুঁতে আমায় এ আব্রুতে