Khoma Kore Dio Malik (Slow+Reverb)

Lyrics: Pradip Saha Music: Avi Akash না জেনে না বুঝে চলার পথে ভুল করে ভুল যদি হয়ে যায় ক্ষমা করে দিও তুমি মালিক আমায় ক্ষমা করে দিও তুমি মালিক আমায়
সৃষ্টি কুলের স্রষ্টা তুমি পৃথিবীর সবকিছু তোমার অবদান আসমান জমিন সবখানেতে তোমার নামে চলে এত জয়গান তুমি মিশে আছো আমার দমে দমে আমার প্রতিটি ভাবনায়
স্বপ্ন দেখার স্বপ্ন তুমি নিঃশ্বাসে বিশ্বাসে তোমারই বাস দয়াল তুমি রাখো খেয়াল তোমার ধ্যানে জ্ঞানে হইযে উদাস তুমি মিশে আছো আমার দমে দমে আমার প্রতিটি ভাবনায়