Amay Sojja Diyo Bhai

Lyrics: Mahbubul A Khalid Music: Ahmed Imtiaz Bulbul আমায় শয্যা দিয়ো ভাই আমার শ্যামল সোনার গাঁয় যার মলিন ধুলো লেগে আছে আমার দুটি পায়। আমি গাঁয়ের ছেলে তোমাদের ভাই (আমি) তোমা মাঝেই থাকতে চাই॥
মসজিদেরই পাশে যেথায় আমার সকল স্বজন ঘুমায় সব স্বজনের মাঝে আমায় শয্যা দিয়ো ভাই, আমি একা একা বড়ই ভয় পাই॥ আমি গাঁয়ের ছেলে তোমাদের ভাই (আমি) তোমা মাঝেই থাকতে চাই॥
মরণ যেন হয় গো আমার হয় শান্ত দিনের বেলা আমায় দেখতে এসে পায় না যেন কেউ কোনো বিড়ম্বনা, কষ্ট অবহেলা॥ আমি গাঁয়ের ছেলে তোমাদের ভাই (আমি) তোমা মাঝেই থাকতে চাই॥
দিনের বেলা গড়ো তোমরা আমার সমাধি তাই যেন কষ্ট ছাড়া ফিরতে পারে বাড়ি গো সবাই, আমি সবার দোয়া চাই আমি সবার ভালো চাই॥ আমি গাঁয়ের ছেলে তোমাদের ভাই (আমি) তোমা মাঝেই থাকতে চাই॥