Chai Bichar (The Protest Song)

Lyrics: Sharoni Poddar/Debmalya Dey Music: Sharoni Poddar একলা রাত টানছে হাত বিষন্ন দিন নই স্বাধীন মেঘলা মন সব বারন হয়েছে আজ মিথ্যাচার স্বৈরাচার বন্ধ মুখ ফাটছে বুক কাটছে দিন বিচার হীন এই সমাজ
পথে নামো পথে নামো আগুন জ্বালো আগুন জ্বালো জাগাও মনের মশাল আসুক নতুন এক সকাল চাই বিচার
রাত দখল দিন দখল দেখছে সব নেই জবাব জমছে রাগ ক্ষতর দাগ মিটছে না ভুলছি না ভুলব না এই ব্যথা তিলোত্তমা নেই ক্ষমা রাগ জমা সইছি না
পথে নামো পথে নামো আগুন জ্বালো আগুন জ্বালো জাগাও মনের মশাল আসুক নতুন এক সকাল চাই বিচার