Ei Shohore

Lyrics: Sandip Kumar Deb Music: Sandip Kumar Deb এই শহরের সব রাস্তা গুলো আজ সহসাই অচেনা এই শহরেই ছিল তোমার আমার অসংখ্য স্মৃতি বোনা আজ তোমার শহর রঙিন ভীষণ আমার আঁধার কালো আমি সুখের দামে দুঃখ কুড়াই আঁধার লাগে ভালো।
আজ আমি হারিয়েছি নিজেকে এই আঁধারের মায়ায় তবুও খুঁজে ফিরি তোমাকে বিষাদের স্মৃতির পাতায়
কত শত স্বপ্ন ছিল হৃদয়ের ক্যানভাসে চোখের জলে হারিয়ে গিয়েছে সময়ের অন্তরালে চেনা এই জগত আজ অচেনা ভীষণ সবকিছু হয়েছে বিলীন অদৃশ্য দাবার চালে।
আজ আমি হারিয়েছি নিজেকে এই আঁধারের মায়ায় তবুও খুঁজে ফিরি তোমাকে বিষাদের স্মৃতির পাতায়।