Lyrics: Basudeb Chatterjee/KOUSTAV KC Music: Basudeb Chatterjee/KOUSTAV KC কে ঘুমনিঝুম আজি যমুনারে কে ঘুমনিঝুম আজি যমুনারে জাগরী নীল আঁখি জাগেনারে। ঘুমনিঝুম আজি যমুনারে কে ঘুমনিঝুম আজি যমুনারে।
ভোরের ভৈরবী বলে জাগো, না যাওয়ার দিন আর কাটেনা গো। ভোরের ভৈরবী বলে জাগো, না যাওয়ার দিন আর কাটেনা গো। সাঁঝের পূরবী গায়ে আগমনী, সাঁঝের পূরবী গায়ে আগমনী - অরুন আলো এলো অন্ধকারে। ঘুমনিঝুম আজি যমুনারে কে ঘুমনিঝুম আজি যমুনারে।
চৈতি বনে কাঁদে দখিন হাওয়ায়, চৈতি বনে কাঁদে দখিন হাওয়ায়। গোপন বাদল কাঁদে মেঘের ছায়ায়। গোপন বাদল কাঁদে মেঘের ছায়ায়। মহুয়া বনে চলে বধূয়া একাকী। মহুয়া বনে চলে বধূয়া একাকী। রাখালী বাঁশি বাজে মিলন মায়ায়।
আমার গানের ঝরা মালাখানি কত সুরে সুরে দিলাম আমি। আমার গানের ঝরা মালাখানি কত সুরে সুরে দিলাম আমি। জাগে অলি সখি বাজায় কাঁকন জাগে অলি সখি বাজায় কাঁকন। বাজায় বেণু সখা প্রাণের দ্বারে। ঘুমনিঝুম আজি যমুনারে কে ঘুমনিঝুম আজি যমুনারে জাগরী নীল আঁখি জাগেনারে। ঘুমনিঝুম আজি যমুনারে কে ঘুমনিঝুম আজি যমুনারে।