Lyrics: Jahid Nirob
Music: Jahid Nirob
আমি মরে গেলেই ভালো ছিলো
পচে যেতাম, মিশে যেতাম মাটিতে
আমি মরে গেলেই ভালো ছিলো
পচে যেতাম, মিশে যেতাম মাটিতে
দেখতে হতো না
আপন মানুষ হারানোর প্রহর
ঘুড়ি আমি বাঁধা নই নাটাই ঘেরা শেকলে
ঘুড়ি আমি এখন উড়ি খোলা নীল আকাশে
ঘুড়ি আমি বাঁধা নই নাটাই ঘেরা শেকলে
ঘুড়ি আমি এখন উড়ি খোলা নীল আকাশে
বেদনার আঘাতে দুমড়ে-মুচড়ে যার স্মৃতি
স্বপ্নরা হেরে গিয়ে গায় ব্যথার গীতি
বেদনার আঘাতে দুমড়ে-মুচড়ে যার স্মৃতি
স্বপ্নরা হেরে গিয়ে গায় ব্যথার গীতি
পূর্ণ জীবন শূন্য হয়
সময়ের পরিক্রমায়
মেনে নেওয়া দায় আপন হারায়
অজানা সুখের আশায়
ঘুড়ি আমি বাঁধা নই নাটাই ঘেরা শেকলে
ঘুড়ি আমি এখন উড়ি খোলা নীল আকাশে