Lyrics: Sharoni Poddar
Music: Debmalya Dey
তোমায় দেখব বলে,
হঠাৎ সেদিন রাত্রিভরে
বসে চিলেকোঠায়,
চুল উড়িয়ে হিমেল হাওয়ায়,
তোমার আমার এই আকাশে,
তারারাও কাঁদে হাসে,
চাঁদ এক ফলকে বসে,
অবাধ্য ওই মেঘগুলো,
কি দুঃসাহসে
ধেয়ে এসে তারাদের ঢাকে।
তোমায় দেখব বলে ।
তোমায় ছোঁব বলে,
সেদিন ভরদুপুরে,
রোদের উষ্ণতায়,
বুনসপ্ন ডানা মেলে।
তোমার আমার এই আকাশে,
উদাসীন বাতাসে,
ঘুড়ি হোয়ে মন ভাসালে।
অবাধ্য ওই পাখিগুলো,
ডানা মেলা পাগলামো,
ধরা দায়ে হাসির ফাঁকে ।