মন আমার ভাইসা যায় ও চোখের দরিয়ায়
প্রেমের নামে তোরে স্মরণ করি আয় ।
দুলিয়ে পাতলা কোমর
দেখালি এত গুমর
নাকে মুখে অহংকার
তুই ছাড়া কী হইবো আমার।
বুকের জমিন লিইখা দিমু আমারে মন দে
ঘুম আসে না রাইতে মায়া লাগাইছে বন্দে
তোর যে চলার ঠমক
দুনিয়া খায় রে চমক
চোখে দেখে আন্ধার
তুই ছাড়া কী হইবো আমার।
দুই চোখ খুইলা দেখি মাইয়া নদীর ঢেউ
পিঞ্জিরায় পিরীতের পোকা আমারে বাঁচা কেউ
একবার আয় না বুকে
বাঁচবো মনের সুখে
না হলে জীবনটা ছারখার
তুই ছাড়া কী হইবো আমার।