Lyrics: Pradip Saha
Music: Avi Akash
সুদিন থাকে দু'দিন মাত্র
দুঃখ থাকে সারা জীবন
বুঝেও বোঝেনা মানুষ
সুখ সুখ করে সারাক্ষণ
শুধু সুখ সুখ করে সারাক্ষণ
তুমি যারে দেখছো সুখী
আসলে সে সুখী নয়
মিছে মায়ার এই সংসারে
চলছে সুখের অভিনয়
ভুলে ভরা জীবন যৌবন
সবই ভুলের আয়োজন
রং লেগেছে তোমার চোখে
রং তামাশায় মন বিভোর
একদিন ঠিকই কেটে যাবে
মিথ্যে নকল কঠিন ঘোর
ভুলে ভরা জীবন যৌবন
সবই ভুলের আয়োজন