Bebocched

Lyrics: Prosenjit Ojha Music: Shovon Roy তোমাকে ভালোবাসাই ছিল ভুল দাঁতের ফাঁকে পড়েছে আংগুল।২ হৃদয়ের চারপাশ দেখেছি ঘুরে কোন গানে তাল নেই সবই বেসুরে। ২ তবু কিছু বোবা ঘড়ি বলেনা সময় আমার ছায়ার মতোই পিছু পিছু যায় । ফেরার সময় হলে ভাসে বন্যায় মুখ বুজে মেনে নিই নিজের পরাজয়।।
স্মৃতিরা মাঝে মাঝে শাঁখের করাত নিজেই নিজের কাছে হই বেহাত। নীরবে মেনে নিই নিজের ক্ষতি ব্যবচ্ছেদ করেলেও দিই অনুমতি।। ২ হৃদয়ের চারপাশ দেখেছি ঘুরে কোন গানে তাল নেই সবই বেসুরে। তবু কিছু বোবা ঘড়ি বলেনা সময় আমার ছায়ার মতোই পিছু পিছু যায় । ফেরার সময় হলে ভাসে বন্যায় মুখ বুজে মেনে নিই নিজের পরাজয়।।