Lyrics: Rashidul Islam
Music: Rashidul Islam
কালো মেঘের বৃষ্টি রোজ ঝরছে দুচোখে
বোক ফাটানো কান্না শত পাহাড় জমেছে (২)
আমার কলিজাটা পোড়া আমি একটা জ্যান্ত মরা
মরারে পোড়াইতে কেন করিস তাড়াহোরা (২)
Music..........
এই জীবনে দিলিনারে ভালোবাসার দাম
বাইছা থাকতে এই মুখে আর লইবো না তোর নাম (২)
যতই কষ্টে থাকি বেইমান ভালোই আছি বেশ
জীবনটারে তিলে তিলে কইরা দিলি শেষ
আমার কলিজাটা পোড়া আমি একটা জ্যান্ত মরা
মরারে পোড়াইতে কেন করিস তাড়াহোরা (২)
Music.........
ভালো যদি না বাসিস কেন রে কথা দিলি
আমায় ছেড়ে কেমনে রে তুই অন্যের হয়ে গেলি (২)
তরী খোঁজে থাকবো আমি হাশরের ময়দানে
তুই তো বেইমান মহাপাপী মুক্তি পাবি কেমনে
আমার কলিজাটা পোড়া আমি একটা জ্যান্ত মরা
মরারে পোড়াইতে কেন করিস তাড়াহোরা (২)