Mon Chasha

Lyrics: Debojyoti Kar Music: Debojyoti Kar বিপরীতে ছিল ভালোবাসা, বিপরীতে মনে মন বাসা ।
শুধু দুজনে একই শরীরে জাগে আশা ভালোবাসা ।
শরীর খুঁজবে যদি বুঝবে শরীরী ভাষা, আমি মনেরই জমিতে খুঁজি মনচাষা মনচাষা মনচাষা ।
ওভাবে তুমি ডেকো না, যদি আঙ্গুল পুড়ে যায় । ওভাবে তুমি কেঁদো না, যদি মায়া লেগে যায় ‌। তুমি অন্য কাগজে খেলো কাটাকুটি, তোমারি বাসরে ফুল হয়ে ফুটি মনচাষা মনচাষা মনচাষা ।
সবই যে মুখেতে বলা ঠিক যায় না । অপ্রয়োজনে মানুষ কাছে টানে না । কেউ বোঝেনি তাই বোঝানো যায় না। যোনিতে ভালোবাসা মেপে দিও না।
জীবন যেন আজ শকুনীর পাষা । শুকনো আমি জমি জলেরই অভিলাশা মনচাষা মনচাষা মনচাষা ।