Lyrics: Tawhid Sufian Music: Tawhid Sufian নবরবি রঙচটা করে জলমল নিভে যায় মেকি আলো দুর আরবের আহমাদ নামে এলো তরুণ যুবক দিয়ে গেলো শাশ্বত বাণী কোরানের।
যার নামে আল্লাহ পাঠালেন সুকুন আহমাদ মোস্তফা মোহাম্মাদুন৷। আহমাদ মোস্তফা মোহাম্মাদুন৷।
আলামিন বলে যাকে বুকে নিলো তুলে ঘোষিল যে সমাজের সেরা একজন, অমানিশা দিন গুলো আলোমাখা করে বদলে দেবার তরে করলো সে পণ
জাহেলিয়া জগতের মরুবিয়া বানে মানবতা যেই যুগে মাটি চাপা হলো পরশ পাথর রুপে আগমন হয়ে মজলুম মানুষেরা হক ফিরে পেলো