LYFE Wedding Song (feat. Protic Hasan)

Lyrics: Manik Mahmud Music: Fuad Almuqtadir বিয়ে হবে ফাটাফাটি, পার্টি হবে ডিজে নাচবো আমি-তুমি, নাচবে বর-কনে নিজে। ফেসবুকে লাইভ হবে, লাইক হবে মিলিয়ন LYFE হবে ঝাক্কাস- Only Chill-ই ON! লাচ্চিতে-কাচ্চিতে খাওয়া হবে ধুমসে- চেক-ইন মারো, লেখো- বিয়াডা তো জমসে... জমসে... জমসে...! পানে যেমন একসাথে রয় মিষ্টি জর্দা, মৌরি কন্যা তোমার জন্য আমার দিল্ রেখেছি তৈরি। দাওয়াত করো কবুল কন্যা, দেখো গো আসিয়া তুমি আমি থাকলে রাজি সেরা জুটির বিয়া। (কোরাস) আমি তোমার পান, তুমি আমার পান মাসালা জমবে এখন LYFE, এবার তোমার আমার পালা আমি তোমার পান, তুমি আমার পান মাসালা জমবে এখন LYFE, এবার তোমার আমার পালা কাঁচা হলুদ গা’য় মাখাবো আলতা- রাঙা পা’য় বেনারসির সাথে রসিক মনটা দেব হায়!
দাওয়াত করো কবুল কন্যা, দেখো গো আসিয়া তুমি আমি থাকলে রাজি সেরা জুটির বিয়া।
(কোরাস) আমি তোমার পান, তুমি আমার পান মাসালা জমবে এখন LYFE এবার তোমার আমার পালা। আমি তোমার পান, তুমি আমার পান মাসালা জমবে এখন LYFE- এবার তোমার আমার পালা।।