Boshonto Batashe

Lyrics: Moumita Roy Music: Shuvendu Das Shuvo বসন্ত বাতাসে তোমায় ঘিরে মাতে মন
আনন্দে অশান্ত উষ্ণ সুখের আবেদন
আবেগে জড়ানো হৃদয়ে সাজানো রঙিন স্বপ্নের অনুরণন
আকাশে ভরা চাঁদ বসন্তের এই মায়া রাত বাতাসে গুনগুন কল্পনারই অভিসার
রাজকন্যে নূপুর পায়ে তুমি ঝড় তোলো আমার মনে তোমার চুলে বাতাস এসে রাত বুনে যায় এ হৃদয় কোণে
রাজকন্যে নূপুর পায়ে তুমি ঝড় তোলো আমার মনে তোমার চুলে বাতাস এসে রাত বুনে যায় আমার হৃদয়ে
আবেগে জড়ানো হৃদয়ে সাজানো রঙিন স্বপ্নের অনুরণন