Lyrics: MD. SAIF KHAN
Music: MD. SAIF KHAN
আমি সর্বনাশী, আমি সর্বনাশী,
আমি সর্বনাশী, আমি সর্বনাশী।
জগতে কাটলে ক্ষুধার কসম,
দুনিয়াটাই ছিল অন্যরকম।
হাঁটি হাঁটি পাপা করে যখন আমি নামি মৃত্যু স্তূপে,
আত্মা ছাড়া দেহ, চাকা ছাড়া গাড়ি,
আমার সব ছিল ভাইরাগ হিংস্র রূপে।
যা বলি তাই সত্য, জানি সমাজ আজও টাকায় ক্ষুধার্ত,
আমার অভ্যন্তরীণ কিছু বাক্য,
মাথাতে মগজ ভারী লাগে কাব্য হা।
রাত জেগে লিখি আমি আগুনের ইতিহাস,
চোখের নিচে ক্লান্তি, ভিতরে জীবন্ত সর্বনাশ।
বন্ধ দরজার পাশে দাঁড়ায় ছিল নীরব হতাশা,
তবু কলমে জন্ম নেয় হাজার বিদ্রোহী ভাষা।
আমি দেখছি মুখোশ পরে সবাই বাঁচে অভিনয়ে,
ভালোবাসা বিক্রি হয় আজ টাকারই বিনিময়ে।
তাই আমি একা হাঁটি, ধোঁয়ার মাঝে নিঃশ্বাস,
মৃত শহরের বুকে আমি শেষ জীবন্ত বিশ্বাস।
মাথার ভিতর যুদ্ধ চলে, আত্মা করে চিৎকার,
স্বপ্নগুলো রক্ত মেখে দাঁড়ায় বারবার।
আমার ছায়াও আজকাল আমাকে করে ভয়,
কারণ আমি আগুন লিখি, আগুনেই পরিচয়।