Lyrics: Barish
Music: Rupak Tiary
শাঁখ বেজে ওঠে
গোধূলির ঠোঁটে,
এসো এসো বেনারসী গায়ে।
কনে সাজা মনে
তোমারই কারণে
বিয়ের ফুল ফোটে হায়...
বলো বোঝো নাকি
ও জোনাকি,
কত ভালবাসি!
কেন সাথে
দিনে-রাতে
আছি বারো মাসই?
সবই বুঝি
তাই তো খুঁজি,
কাছে তোমার আসি।
আজীবনই থাকতে পারি...
চলো তবে তুমি-আমি বাঁধা পড়ি সাত পাকে
অনুরাগিণী গো আমারই...
যদি থাকো রাজি,
ওই সিঁথি আজই
রাঙিয়ে দেবো সিঁদুরে
রাঙিয়ে দেবো সিঁদুরে...
মালা হাতে এসে
দাঁড়ালে গো হেসে,
পালানো যাবে কি দূরে?
পালানো যাবে কি দূরে?
বলো বোঝো নাকি
ও জোনাকি,
কত ভালবাসি!
কেন সাথে
দিনে-রাতে
আছি বারো মাসই?
সবই বুঝি
তাই তো খুঁজি,
কাছে তোমার আসি।
আজীবনই থাকতে পারি...
চলো তবে তুমি-আমি বাঁধা পড়ি সাত পাকে
অনুরাগিণী গো আমারই...