Lyrics: Traditional Music: Amit Chatterjee আসবেনা কেউ আর বাঁচাতে শিখতে হবে তোমায় চেঁচাতে কেড়ে নাও রাত্রির অধিকার।
রাত দখল করো রাত দখল করো রাত দখল করো, মেয়েরা।
নিজেদের লড়াই নিজেরাই লড়ো সব শেকল ছেঁড়ো মেয়েরা
নিজেদের হকের পাওনা বুঝে সব ভেঙেই গড়ো মেয়েরা
রাত দখল করো রাত দখল করো রাত দখল করো মেয়েরা।
তুমি যদি মেলে দাও দুডানা রাখতে পারেনা কেউ খাঁচাতে তালা ভেঙে করো চুরমার। রাত দখল করো মেয়েরা।
বেসামাল সময় তোমাদের দুপায়ে তোমাদের চোখে অলিখিত জয় মোমবাতি নয় মোমবাতি নয় আজ মশাল ধরো মেয়েরা।
রাত দখল করো রাত দখল করো রাত দখল করো মেয়েরা।