Lyrics: Md. Shahadat Hossain Shaon Music: Pithwiraj Saha ওগো আমার দিলওয়ালী তুমি দিলেরও রাণী, তোমার চোখে জগৎ দেখি আপনও জানি। দিলওয়ালা বুঝে আমায় দিলে পাগল করে, খোদার কসম তোমায় ভুলে যায়না থাকা সরে ।। প্রেম পিরীতি বড় জ্বালা শুনি সবার মুখে, তবু আমি প্রেমিক হবো থাকবো সুখে দুখে। হাতটা ছাড়ো দোহাই লাগে কেউ কিছু না কয়, জানে জানুক পাড়া পড়শী করি না তো ভয়। দিলওয়ালা বুঝে আমায় দিলে পাগল করে, খোদার কসম তোমায় ভুলে যায়না থাকা সরে ।। রক্তজবা দিয়ে বেঁধো খোঁপার দীঘল চুল, মাঝনদীতে মনটা ডোবে পায়না খুঁজে কূল। ময়ূরপঙ্খী নৌকো ভাসাও যাবো অচীন দেশে, যেথায় নদী বেলাশেষে সাগর জলে মেশে। দিলওয়ালা বুঝে আমায় দিলে পাগল করে, খোদার কসম তোমায় ভুলে যায়না থাকা সরে ।।