Lyrics: Osman Goni
Music: Md Kaioum Miah
রাতের তারা জানে আমার
মনের কষ্ট জ্বালা,
খেললি রে তুই আমায় নিয়া
মিথ্যা প্রেমের খেলা (২)
কিসের এতো অভাব ছিলো
প্রেমকে করলি নিলাম,
আমার জীবন দিয়া তোরে
সুখী করে গেলাম...(২)
অন্তরা-১ঃ
তুই হারানোর কষ্ট বুকে
সইতে পারি নারে,
বুকে মারলো বিষের ছুরি,
ভালো বাসলাম যারে...(২)
অন্তরা-২ঃ
দেখতে ভালো উপরে তুই
বিষে ভরা মন,
তোরে ভালোবাইসা হইলো
জনমের কান্দন (২)