Bhalobashi Bolte Chai

Lyrics: Partha Protim Roy Music: Rupon Chowdhury তোকে আলতো সুরে ডাকতে চাই তোকে আগলে ধরে বাঁচতে চাই তোর স্বপ্ন ডাঙ্গায় ভাসতে চাই তোর মন পিয়াসায় কাঁদতে চাই তোকে যতন করে বুকে নিয়ে ভালোবাসি বলতে চাই।।
প্রতিদিন তোকে যে ছুঁতে চাই তোর নীল আকাশে উড়তে চাই মনের কথা তোর বুঝতে চাই পায়ে পা রেখে পথ চলতে চাই সাদা খামের ভেতর কাঠগোলাপে ভালোবাসি লিখতে চাই।।
ছোট ঘর বেঁধে আজ থাকতে চাই নয়ন তারাতে রাখতে চাই কিছু খুনসুটিতে মাততে চাই তোর রাগ ভাঙ্গিয়ে হাসতে চাই প্রতি রাত্রি শুধু তোর মুখে ভালোবাসি শুনতে চাই।।