Lyrics: Biswajit Haldar
Music: Rajkumar Sengupta
আমি ভুল করেছি
আমি ভুল করেছি,
তোমায় ভালোবেসে;
নীল তারাদের ডেকেছি ,
সেই বোবা অভ্যেসে।……..(2)
নাম না জানা, মনখারাপের নালিশে-
আমি ভুল করেছি,তোমায় ভালোবেসে,
আমি ভুল করেছি,তোমায় ভালোবেসে।
নীল তারাদের ডেকেছি ,
সেই বোবা অভ্যেসে!
আমার কপাল জুড়ে,
অভাগা এক শান্ত জ্বর!
খুচরো সময় ভাঙছে দেখো,
আমার খেলাঘর।……..(2)
টুকরো মায়ার পথ থেমেছে নিরুদ্দেশে,
আমি ভুল করেছি,তোমায় ভালোবেসে,
আমি ভুল করেছি,তোমায় ভালোবেসে।
নীল তারাদের ডেকেছি ,
সেই বোবা অভ্যেসে!
হারানো স্মৃতির,পুরনো ফ্রেমে,
আজও তোমায় রেখেছি-
আকাশটাকে আয়না ভেবে,
মিথ্যে আলেয়া খুঁজেছি।…….(2)
হারানো বিকেলের রঙিন ক্যানভাসে,
আমি ভুল করেছি,তোমায় ভালোবেসে।
আমি ভুল করেছি,তোমায় ভালোবেসে।
নীল তারাদের ডেকেছি ,
সেই বোবা অভ্যেসে!