Lyrics: Shohel Deon
Music: Shohel Deon
সুখ বিকাইয়া এখন আমার হইলো করুন হাল
তুই বন্ধুয়া কইরা গেলি পিরিতের কাঙ্গাল
আমায়)তুই বন্ধুয়া কইরা গেলি পিরিতের কাঙ্গাল-।।
শিথানে পইথানে দুঃখ
দুঃখ ডানে বামে
কি হালে দিন কাটে আমার
ওই বিধাতাই জানে
স্ব-ইচ্ছাতে বুনে গেলাম
শুধুই ব্যাথার জাল -।।
বাহির দেইখা যায়না বোঝা
তোমার আগা গোড়া
উপর দেখাও যতই ভালো
ভিতরে বিশ ফোড়া
পাগল সোহেল ভুলে ভুলে
কাটাই দিলো কাল-।।