Kheyali Mon

Lyrics: Rajib Das Music: Rajib Das আজ রাতেই তবে শেষ, আমার আশায় হাতছানি। কাল ভরেই তোমার আগমন।
তোমার স্নিগ্ধ আচরণ, আমার গানে ব্যাকরণ, ভুল হচ্ছে যতই না চাই আমি।
যদিও জানি তুমি আসবে, কালকেও ভালোবাসবে, আকাশ ছোঁবে আলোর নতুন স্রোত। দিন শেষে কারো ঘরে, কিছু স্মৃতি আজো ঝরে, শুধু বালিশ জানে কারন শত বারণ।
খেয়ালি মন হম্ !!!! হম্ !!!!
নতুন কোন সুর,পথ খুঁজছে দেখো আবার, তোমায় ছুঁয়ে গান হতে চাই। আকাশ ছুঁতে সাহস,আজো হয়নি আহা! আমার, তোমার হাসি আকাশ আমার।
আবেগে ভাসছি, আমি হাসছি, দেখো নিজেই মনে মনে। আর খুঁজছি,তোমাকে, আমার স্বপ্নের ঘেরা নীড়ে।
পাবো কি পাবোনা,তোমার ভালোবাসায়? ছুটছি এই গল্পে শুধু তোমাই পাওয়ার আশায়।
যদিও জানি তুমি আসবে, কালকেও ভালোবাসবে, আকাশ ছোঁবে আলোর নতুন স্রোত। দিন শেষে কারো ঘরে, কিছু স্মৃতি আজো ঝরে, শুধু বালিশ জানে কারন শত বারণ।
খেয়ালি মন হম্ !!!! হম্ !!!!