Lyrics: Debojyoti Kar Music: Debojyoti Kar বহু জ্বালাতন করি তোমাকে তুমি হাসিমুখে নাও তা মেনে তুমি পৃথিবী আর আমারই মাঝে একই সুতো রয়েছো গেঁথে
তুমি সকালের জলখাবার তুমি রাতেরই শীতের চাদর আমার স্বর্গ যে তোমারি কোলে তোমার শাসনেই আমার আদর
ও মা তোমার নেই তুলনা ওমা নেই যে কোন তুলনা
আমি রাস্তায় বেরোই যখন তুমি চিন্তায় খাওনা আমার মুখ দেখে কি করে বোঝো কি চাই আর কি চাইছি না
তুমি জ্বরেরই রাতে আমার ঘুম আমি ভুল বোঝার অভিমান যদি কোনদিনও যাও ছেড়ে আমি তোমার পিছুটান
মা যে প্রথম মা যে শেষ মা যে পৃথিবী আলোর দেশ মা যে প্রকৃতি মাথারই ছাদ মায়েরি পায়েতে সূর্য চাঁদ