Kono Golpo Jodi Hoy

Music: Nilanjan Ghosh Lyrics: Debarshi Sarkar কোনও গল্প যদি হয় বৃষ্টি হয়ে ঝরে সময় মেঘে মেঘে ভেসে ভেসে ভালোবেসে পথ হারায়
কোনও স্বপ্নে কাটে ভয় পালকে লেখা স্পর্শ নয় মৃদু ঘুমে ফিরে আসে অনায়াসে হাত বাড়ায়
ঘরে ফেরা জোনাকিরা ভুলে যাওয়া ঘুম চায় নিঝুম চরাচর ডাকে ইশারায়
যেন ক্লান্ত শরীরে স্মৃতি হয়ে আসে ফিরে নোনাধরা চিলেকোঠা মিশে গেছে নদীতীরে
শীতে শেখা বলিরেখা মুছে ফেলা জল পায় আঙুল অগোচরে থাকে কিনারায়
চেনা সুরে ভবঘুরে বাতাসে আসে তার খোলাচুলে ডুবে যাওয়া দখিনা উপহার চাঁদে ভেজা অতিথিরা অচেনা মোহনায় হাঁটুজলে বেলোয়ারি বাতিরা নিভে যায়
কোনও গল্প যদি হয় বৃষ্টি হয়ে ঝরে সময় মেঘে মেঘে ভেসে ভেসে ভালোবেসে পথ হারায়
আলো আসে অবকাশে শিশুপাখি মেঘ গায়ে পালক ভেজা ডানা হাসে ইশারায় ঘরে ফেরা জোনাকিরা ভুলে যাওয়া ঘুম চায় নিঝুম চরাচর ডাকে ইশারায়