Lyrics: Traditional
Music: Zubeen Hussain
কুহু কুহু কুকিল ডাকে
থমকি থমকি মোর সখী নাচে
ও বন্ধু বানিয়া রে
সোনায় রুপায় নাকের নোলক
গরেয়া দে মোকে
ও সখী পাগলী রে
সোনায় রুপায় নাকের নোলক
গরেয়া দিম তোকে
হে নোলক গরেয়া দে
বন্ধু মোক ঝরকা নাগেয়া
বন্ধু মোক ঝরকা নাগেয়া
হে নোলক গরেয়া দিম
সখী তোক ঝরকা নাগেয়া
সখী তোক ঝরকা নাগেয়া
কানের পাশা বানাইয়া দিবুরে
ও মোক পাত্থর বসেয়া
সোনায় রুপায় মিশেল করি
নোলবা বানাইয়া দে
ও বন্ধু বানিয়া রে
সোনায় রুপায় মিশেল করি
নোলবা বানাইয়া দে
কুহু কুহু কুকিল ডাকে
থমকি থমকি মোর সখী নাচে
সবার মাঝে তুই সখী দেখিতে সুন্দর
তোর রঙ রূপো দেখিয়া মোর কাঁপিছে অন্তর
তুই রে বন্ধু আসি মনত
বানে নিলু ঘর
তোর মায়াভরা চোখ দেখিলে
ভরি যায় অন্তর
তুই রে সখী বায়না ধরিস
কথায় শুনিস না
ও সখী, কথায় শুনিস না
তুই রে বন্ধু চেংরা মানুষ
কিছুই বুঝিস না
ও বন্ধু কিছুই বুঝিস না
মুই ও যে অবলা নারী
ও মুই সোনার পাগেলা
সোনায় রুপায় মিশেল করি
নোলবা বানাইয়া দে
ও বন্ধু বানিয়া রে
সোনায় রুপায় নাকের নোলক
গরেয়া দে মোকে
ও বন্ধু বানিয়া রে
সোনায় রুপায় মিশেল করি
নোলবা বানাইয়া দে